• সমগ্র বাংলা

ফরিদপুরে ১৪ জেলার পেঁয়াজ চাষীদের সমাবেশে “নকশী কাঁথা” নামে নতুন জাতের ঘোষনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ দেশের পেঁয়াজ উৎপাদনকারী ১৪টি জেলার চার শতাধিক পেঁয়াজ চাষীর অংশগ্রহনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।শনিবার ( ২২ জানুয়ারি)  দুপুর থেকে রাত পর্যন্ত জেলার অম্বিকাপুর মাঠে অনুষ্ঠিত  সমাবেশে অংশগ্রহন করে চাষীরা পেঁয়াজ আবাদের আধুনিক কলা কৌশল রপ্ত করেন।

খাঁন বীজের আয়োজনে অনুষ্ঠিত কৃষক ও ডিলার সমাবেশে সভাপতিত্ব করেন মডেল পেঁয়াজ বীজ উৎপাদনকারী চাষী শাহিদা বেগম।

সভায় বক্তারা জানান, ফরিদপুরে উৎপাদিত পেঁয়াজের বীজ মানসম্পন্ন, অংকুরোদগম ক্ষমতাও বেশী। প্রতিনিয়ত দেশে পেঁয়াজ বীজের আবাদ ও উৎপাদন বাড়ছে জানিয়ে বক্তারা মনে করেন, দেশে উৎপাদিত বীজের জাত ও মান ঠিক থাকায় অনেকেই পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছে।

অনুষ্ঠানে  খাঁন বীজের পক্ষ থেকে. আগামীতে পল্লী কবি জসিম উদদীনের স্মরণে “নকশী কাঁথা” নামের নতুন বীজ বাজারজাত করবে। যে বীজ হবে আরো বেশী প্রতিকুল আবহাওয়া সহনশীল ও নির্ভরযোগ্য।

পরে পেঁয়াজ উৎপাদনে ভুমিকা রাখায় চাষীদের পুরস্কৃত করা হয়। 

সমাবেশে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরিয়াতপুর, পাবনা, রাজশাহী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মানিকগঞ্জ. মুন্সিগঞ্জ জেলার পেঁয়াজ চাষীরা অংশ নেন। 

মন্তব্য (০)





image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

১

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

২

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৩

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

  • company_logo