• সমগ্র বাংলা

চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্পাদক সিন্টু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোখলেসুর রহমান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ভোট গণনা শেষে রাত দশটার দিকে ফলাফল ঘোষণা করে ব্যবসায়ী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশন। এ সময় চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম, নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ জিন্নাহ, সদস্য রকিবুর রহমান টুকুন, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম ও রনি রায় উপস্থিত ছিলেন। 

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোখলেসুর রহমান বিদ্যুৎ আনারস প্রতীকে ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৯৪ ভোট।

সহ-সভাপতি পদে আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক টিউবওয়েল প্রতীকে ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশ্বজিৎ জোয়ারদার মিঠুন হরিণ প্রতিকে পেয়েছেন ৩০৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু দেয়াল ঘড়ি প্রতীকে ৬১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল মুতালিব মোরগ প্রতীকে পেয়েছেন ৩৫৬ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ এনামুল হক ৩৬১ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গৌতম কুমার কুন্ডু গৌর হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৩৫২ ভোট। অপর প্রার্থী মোশারফ হোসেন ক্রিকেট ব্যাট প্রতীকে পেয়েছেন ১৭৬ ভোট। 

সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রশিদ পদ্মফুল প্রতীকে ৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিরুল ইসলাম রেলগাড়ি প্রতীকে পেয়েছেন ২৭৫ ভোট। 

কোষাধ্যক্ষ পদে জাহিদুল ইসলাম সাগর ফুটবল প্রতিকে ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শম্ভুনাথ রায় টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৮৫ ভোট। আরেক প্রার্থী সুদাম দত্ত ময়ূর পাখি প্রতীকে পেয়েছেন ২৩৬ ভোট।

প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম কলস প্রতীকে ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম মাইক প্রতীকে পেয়েছেন ৩৯৫ ভোট। 

বাণিজ্যিক সম্পাদক পদে নুরুল ইসলাম রাজহাঁস প্রতীকে ৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম রেকেট প্রতিকে পেয়েছেন ৩৯১ ভোট।

কার্যনির্বাহী সদস্য দুটি পদে আব্দুল বাতেন বাল্ব প্রতীকে ৫০৪ ভোট ও বকুল হোসেন চশমা প্রতিকে ৫৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আরেক প্রার্থী সাইফুল ইসলাম জগ প্রতিকে পেয়েছেন ৪১৮ ভোট। 

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন। তারা হলেন, দপ্তর সম্পাদক পদে নূর মোহাম্মদ রান্টু ও সমাজকল্যাণ সম্পাদক পদে রবিউল ইসলাম।

নির্বাচনে মোট ১২৫৯ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১০২২ জন। ভোট গ্রহণের হার ৮১ শতাংশ। মোট চারটি বুথে ভোট গ্রহণ করা হয়। ১২টি পদে ২১ জন প্রাথী প্রতিদ্বন্ধিতা করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একজন প্রিজাইডিং অফিসার, ৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়। 

এ বিষয়ে ব্যবসায়ী সমিতি নির্বাচনের চেয়ারম্যান এম এ জিন্নাহ বলেন, প্রার্থী, ভোটার সহ সবার সহযোগিতায় এ নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। কোন ধরনের কারচুপি এড়াতে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। এই নির্বাচন অন্য যে কোন নির্বাচনের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করি।

মন্তব্য (০)





image

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মশাল মিছিল, ...

১

জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...

image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

২

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

৪

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৫

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

  • company_logo