• লাইফস্টাইল

কোকিল কেন বসন্তকালেই কুহু কুহু ডাকে? জানেন না অনেকেই

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: ‘পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে/ বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে/ কুহু কুহু শোনা যায়/ কোকিলের কুহু তান/ বসন্ত এসে গেছে’— বসন্ত ঋতুকে নিয়ে যতগুলো গান রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় গান বোধহয় এটি। আসলেই বসন্তের সঙ্গে কোকিলের একটা অন্যরকম সম্পর্ক আছে বোধহয়। তা নাহয় ঋতুরাজ এলেই কেন কুহু কুহু শব্দ ভেসে আসবে কানে? 

কোকিলের গান আমাদের চিরকালীন বসন্তের সঙ্গী। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, কেন বসন্ত এলেই কোকিল ডাকে? এর পেছনে কী কারণ রয়েছে? জানলে অবাক হবেন নির্দিষ্ট এই ঋতুতে কোকিল ডাকার পেছনেও রয়েছে আকর্ষণীয় ব্যাখ্যা।

চলুন বিস্তারিত জেনে নিই- প্রকৃতির সজীবতায় ভরপুর একটি ঋতু বসন্ত। এটি ফুল-ফল আর বিভিন্ন প্রাণীর প্রজননের সময়। বসন্ত কোকিলেরও প্রজননকাল। আর তার কণ্ঠ ছড়ানোর পেছনে এই বিষয়টিই জড়িত। বসন্তের উষ্ণতা আর প্রকৃতির উজ্জ্বলতা কোকিলকে প্রজননের জন্য আকৃষ্ট করে। পুরুষ কোকিল এই সময়ে তার সঙ্গীকে আকর্ষণ করার জন্য ডেকে থাকে। 

কোকিলের ডাকার পেছনে একটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে, যা অনেকেরই অজানা। জানলে অবাক হবেন কোকিলের যে সুরে আমরা মুগ্ধ হই তা কেবল পুরুষ কোকিলই ডাকে। পুরুষ কোকিল তার সুরেলা গানে নারী কোকিলকে আকর্ষণ করতে চায় এবং তার সঙ্গীর কাছে যাওয়ার জন্য আহ্বান জানায়।

সাধারণত কোকিল বছরব্যাপী ডাকে না। প্রধানত বসন্তে, অর্থাৎ মার্চ-এপ্রিল মাসে বেশি কোকিলের ডাক শোনা যায়। কিছু অঞ্চলে শীতের মাঝামাঝি বা বর্ষাকালে কোকিলের ডাক শোনা যেতে পারে। তবে বসন্তকালেই এই পাখিটির ডাক সবচেয়ে তীব্র এবং সুগম হয়ে থাকে। বসন্ত ছাড়া অন্য ঋতুতে কোকিলের ডাক কম শোনা যায় কারণ তখন এর প্রজনন সময় শেষ হয়ে যায়। 

মন্তব্য (০)





image

‎টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক শরীরের জন্য কতটা ক্ষতিকর

লাইফস্টাইল ডেস্কঃ দৈনন্দিন জীবনের অপরিহার্য পণ্য টুথপেস...

image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

  • company_logo