• সমগ্র বাংলা

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল কারাবন্দী এটিএম আজহারুল ইসলামের দ্রুত মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সকালে দিনাজপুর ইন্সটিটিউট চত্তরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

দেশ জুড়ে কর্মসূচির অংশ হিসেবে বিশাল সমাবেশের আয়োজন করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন।  এসময় বিভিন্ন শ্লোগানের পাশাপাশি ব্যানার প্ল্যাকার্ড বহন করেন তারা।

সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন অন্তবর্তি সরকার প্রধানকে উদ্দেশ্যে করে বলেন, জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবির রাজপথে আন্দোলন না করলে আপনি ক্ষমতার মসনদে বসতে পারতেন না। জাতির প্রত্যাশা ছিল ফ্যাসিবাদের দ্রুত বিচারে হাত দেওয়া হয়নি।

রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। অনেকে মুক্তি পেলেও বহু জেল বন্দীদের মুক্তি দেওয়া হয়নি আজহারুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়নি।

জাতির জিম্মেদারির যে হোক আদায় করতে কারাবন্দীদের মুক্তি পরে সংস্কারে হাত এবং গ্রহনযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। নির্বাচন ভিন্নপথে গেলে বিদায়ি সরকারের মত কলংকের দায় চাপবে বলে হুশিয়ারী দিয়েছেন ওই জামায়াত নেতা।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির আমির আনিসুর রহমান। বক্তব্য দেন দলের সম্ভাব্য এমপি প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা এবং আনোয়ারুল ইসলামসহ স্হানীয় নেতারা।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

২

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

৩

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৪

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

  • company_logo