• সমগ্র বাংলা

জামায়াতের সেক্রেটারি জেনারেলের মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পঞ্চগড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকার মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করে।সভায় পঞ্চগড় শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দীনের সঞ্চালনায় ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির উপাধ্যক্ষ (অবঃ) মফিজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন।

এ সময় অন্যাদের মধ্যে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য সফিউল্লাহ সূফী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, পঞ্চগড় শহর জামায়াতে ইসলামী আমির জয়নাল আবেদীন, ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি জুলফিকার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

সভায় বক্তারা বলেন, একটি মিথ্যা মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ২০১৩ সাল থেকে বন্দি করে রাখা হয়েছে। অনেকে তার মামলায় সাক্ষী দিয়েছেন সাত কিলোমিটার, পাঁচ কিলোমিটার, তিন কিলোমিটার দূর থেকে তাকে গুলি করতে দেখেছেন। এমন একটি ভিত্তিহীন বাটোয়াট মামলায় তাকে জুলুম, হয়রানি, অত্যাচার করে কারাগারে আটকে রাখা হয়েছে। অথচ এর চেয়ে অনেক ফাসিঁর আসামীর জামিন হয়েছে। অনেকে দুনিয়ার আলো, মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু অজ্ঞাত কারণে তাকে মুক্তি দেয়া হচ্ছেনা। আমরা বর্তমান সরকারের প্রতি আস্থা রেখে বলতে চাই, অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। কোন কাল ক্ষেপন করা চলবেনা। রাস্ট্রপতিতো অনেককে অনেক মামলায় ক্ষমা করে দিয়েছেন। প্রয়োজনে আগামীকালের মধ্যে প্রিয় আজহার ভাইকে মুক্তি দিতে হবে।

এর আগে, পাঁচ উপজেলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকার মুক্তমঞ্চে এসে জড়ো হন জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা। পরে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে মিঠাপুকুর এলাকার তেতুঁলিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরিয়ে দেয়া, পঞ্চগড়ে জামায়াতের আমিরের আগমনে স্বাগত জানানোর শ্লোগান দেয়া হয়। বিক্ষোভ মিছিলে জেলার পাঁচ উপজেলার জামায়াতে ইসলামী ও শিবিরের ১০ সহস্রাধিক নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

মন্তব্য (০)





image

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মশাল মিছিল, ...

১

জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...

image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

২

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

৪

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৫

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

  • company_logo