• সমগ্র বাংলা

বছরের পর বছর ধরে চলা বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বছরের পর বছর, দশকের পর দশক ধরে যে বৈষম্য চলে আসছে সেই বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দুর হবে না বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও যুক্তরাষ্ট্রের ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটির ডিষ্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে আমরা যে বৈষম্যের কথা বলছি- যেই আন্দোলনের জন্য মানুষ জীবন দিল, যে দাবিতে যে তাগিদে মানুষ প্রাণ দিয়েছে সেটা আগামীকাল অর্জিত হবে এটা মনে করার কোনো কারণ নেই। অনেকেই আশাহত হচ্ছেন- এতো প্রাণ গেল, এতো কিছু হলে কই বৈষম্য তো কমছে না। যেই বৈষম্য তৈরি হয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ কাঠামোগত ভাবে তৈরি করা হয়েছে, প্রতিষ্ঠান দিয়ে যাকে স্থায়ীকরণ করা হয়েছে, তা কেবলমাত্র প্রাণের বিনিময়ে সবগুলো অবিলম্বে অর্জন করতে পারবো এটা মনে করার কোনো কারণ নেই।

তিনি বলেন, কিন্তু আমরা প্রত্যেকে দায়িত্ববোধের দিক থেকে আমার আচরণ দিয়ে জ্ঞান দিয়ে চর্চা দিয়ে একটু একটু করে গ্রাস করতে পারবো। সবমর্মিতার বোধ তৈরি করতে পারি এবং ভিন্নমতের সত্বেও একটি টেবিলে বসতে পারি তাহলেই আমরা পারবো।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল আজিম আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নসরুল্লাহ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক প্রমুখ।

মন্তব্য (০)





image

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মশাল মিছিল, ...

১

জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...

image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

২

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

৪

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৫

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

  • company_logo