• শিক্ষা

জামালপুরে চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদ সমাবেশ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: চার দফা দাবিতে ঢাকায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল  শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে জামালপুরে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। 

সোমবার রাত ৮টার দিকে শহরের দয়াময়ী মোড় এলাকায় জামালপুরে অধ্যায়নরত ম্যাটস শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা জানান, ঢাকায় দীর্ঘ তিন মাস ধরে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও তাঁদের দাবি পূরণের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তাঁরা সড়কে নেমে চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন।

এসময় শিক্ষার্থীরা আরও বলেন, ‘‘আমরা সঠিক দাবি নিয়ে আন্দোলন করলেও পুলিশের টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জের মুখে পড়েছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে নিপীড়ন করা হয়েছে।আমাদের চারটি দাবির মধ্যে প্রধানত একাডেমিক কার্যক্রম চালু করা, প্রশাসনিক সমস্যাগুলি সমাধান করা, ও নির্দিষ্ট মেয়াদে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা প্রদান করা।"

শিক্ষার্থীরা আরো জানান,ঢাকায় পুলিশের আক্রমণ ও শিক্ষার্থীদের উপর চলমান অমানবিক আচরণ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo