• সমগ্র বাংলা

নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা ও  দোয়া  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ০৭ ফেব্রুয়ারি) আসরের নামাজের পরে ফেদি স্কুল মাঠে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখা। সংগঠনটির সদর উপজেলা শাখার আহ্বায়ক রাশেদুল ইসলাম মামুনের পরিচালনায় সভাপতিত্ব করেন জেলার সদস্য সচিব সৈয়দ শাফায়াত উল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মরণসভায় আলোচনা করেন নড়াইল প্রেসক্লাবের নব নির্বাচিত সদস্য সচিব এম এম মাহবুবুর রশীদ লাবলু, দারিয়াপুর মহাবিদ্যালয়ের শিক্ষক সামিরা খাতুন, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক আল আমিন, নাগরিক কমিটির সদস্য ডাঃ মোঃ শরিফুল ইসলাম, অবসরপ্রাপ্ত পিডিবি কর্মকর্তা সামাজকর্মী সাইফুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার যুগ্ন সদস্য সচিব আমিরুল ইসলাম, পরশ আহম্মেদ জয় সহ আরো অনেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণসভার পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ সৈয়দ শাফায়াত উল্লাহ। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মশাল মিছিল, ...

১

জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...

image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

২

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

৪

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৫

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

  • company_logo