ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি: ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার, ক্রিকেট খেলার সেমিফাইনাল চলাকালীন। গত ২ফেব্রুয়ারী টাঙ্গাইলের গোপালপুরের সূতী ভিএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। ভেন্যু সমর্থিত শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক লাঞ্ছিত, খেলোয়াড়দের মারধর ও অনিয়মের অভিযোগ তুলে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সুতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৫ফেব্রুয়ারী) বেলা ১২টায়, গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে আনুমানিক সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পরে গোপালপুর উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁনমিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের উপস্থিতিতে ইউএনও মো. তুহিন হোসেন স্মারকলিপি গ্রহণ করেন এবং এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শ্রেনী কক্ষে ফিরে যেতে বলেন।
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

মন্তব্য (০)