ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জে প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বেলা ১১টায় ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে নিলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূর মহসীন উভয়পক্ষের শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো.কাইউম খান বলেন, সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে। উভয়পক্ষের শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক আশিক মিয়া। ২৩ আগষ্ট নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১১২ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...
নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

মন্তব্য (০)