• সমগ্র বাংলা

মাগুরায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ এই স্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ দুপুর ১২টায় মাগুরা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ অহিদুল ইসলাম বলেন, যারা আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদেরকে সামনের দিকে আরো ভালো করতে হবে এবং বিভাগীয় পর্যায়ে সফল হতে হবে, এবং যারা বিজয়ী হতে পারেনি তাদেরকে মন খারাপ না করে সামনের দিকে ভালো করতে হবে।

তিনি আরো বলেন, দেশ ও সমাজ বদলানোর কাজ আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করতে হবে, ব্যাক্তিগত পর্যায়ে সততার চর্চা করতে হবে, নৈতিকতার চর্চা করতে হবে, অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আমরা এগুলো যদি ব্যাক্তি পর্যায়ে চর্চা করি তাহলে সমাজকে পরিবর্তন করতে পারবো। এ কাজ গুলো আমাদের ছোটবেলা থেকেই চর্চা করতে হবে। তাহলে আমরা নতুন দেশ গড়ার যে স্বপ্ন দেখেছি সেটা সফল হবে।

মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ বলেন, হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৪ উপজেলা থেকে বিজয়ীদের নিয়ে আজকের এই জেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, এখানে যারা বিজয়ী হয়েছে তাদেরকে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে হবে এবং বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে, জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাননীয় প্রধান উপদেষ্টা পুরস্কার প্রদান করবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সডহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

মন্তব্য (০)





image

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মশাল মিছিল, ...

১

জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...

image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

২

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

৪

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৫

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

  • company_logo