• সমগ্র বাংলা

ভাঙ্গা থেকে  নিখোঁজ কিশোরীর খোঁজ মেলেনি ১০ দিনেও, স্থানীয়দের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের উত্তর কাউলীবেড়া থেকে রহস্যময় ভাবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী খোঁজ মেলেনি ১০ দিনেও।

 তারই প্রেক্ষিতে  বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর  উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে কান্না জড়িত কণ্ঠে অনন্যার বাবা তারা মিয়া জানান, গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। অনন্যা কাউলীবেড়া দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজো খানায় লেখাপড়া করতো। গত মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ হয় অনন্যা। নিখোঁজের দশদিন পার হয়ে গেলো কিন্তু আমার মেয়েকে এখনো ফিরে পাইনি। আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমি আমার মেয়ে ফিরে পেতে চাই।

 অনন্যার মা জাহানারা বেগম জানায়, আমি আমার মায়ের মুখটা দেখতে চাই। অনেক কষ্টে আছি মেয়েকে ছাড়া।

মানববন্ধনে কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, শিল্পী জাফর ইকবাল আকাশসহ স্থানীয়রা তাদের বক্তব্যে জানান, অনন্যা হারিয়ে গেছে আজ ১০ দিন পার হলো। এর মধ্যে তার কোন খোঁজ না পাওয়ায় এলাকাবাসী বড়ই উদ্বিগ্ন। পরিবারটি বড়ই অসহায়, তারা দিন আনে দিন খায়। মেয়েটি সহজ সরল স্বভাবের কিন্তু তার পরিনতি কি হবে তা নিয়েও নানান শঙ্কা প্রকাশ করেন তারা। পুলিশ এখন পর্যন্ত অনন্যার কোন সন্ধান দিতে পারে নি। তাই পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, অনন্যার স্বজন ও মাদ্রাসার সহপাঠী ও স্থানীয়রা। 

ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান  জানান, অনন্যা নামের এক কিশোরীর নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তবে, সম্প্রতি একটি ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেই ভিডিওতে যে মেয়েটিকে দেখা যায় সেই মেয়েটি অনন্যা বলে ধারণা করেন তার পরিবার। কিন্তু তথ্য প্রযুক্তির সাহায্যে জানা গেছে ভাইরাল হওয়া ওই ভিডিওর মেয়েটি অনন্যা নয়। তার লোকেশন ইন্ডিয়ার কোন এক প্রদেশে।

 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo