• সমগ্র বাংলা

চাটমোহর রাজা চন্দ্রনাথ বাবু শম্ভুনাথ  মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ নানা আয়োজনে পাবনার চাটমোহর উপজেলার রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ  মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সাংস্কৃতিক সপ্তাহ পালন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে গত ২৬ জানুয়ারি স্কুল চত্বরে বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ২৭ জানুয়ারি ছিল নবীন বরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

বুধবার (২৯ জানুয়ারি) চাটমোহর বালুচর খেলার মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এদিন সকালে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে বিদ্যলয়ের ছাত্রীরা।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,  সাংগঠনিক সম্পাদক ও চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, চাটমোহর পৌর জামায়াতের সভাপতি সোলায়মান হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ।

দিনব্যাপী প্রতিযোগিতায় বালক ও বালিকা গ্রুপে বিভিন্ন ইভেন্টের খেলাধুলায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo