• সমগ্র বাংলা

গাজীপুরে কাঁচাবাজারে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকার কাঁচাবাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আগুন লাগে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, বুধবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় গাজীপুরের সর্ববৃহৎ কাঁচাবাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৮টা ২৫ মিনিটে খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৮টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এছাড়া কোনাবাড়ী ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটসহ ৬টি ইউনিটকে ঘটনাস্থলে আসতে ডাকা হয়। কোনবাড়ী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভোগড়া ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের কর্মীরা ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, এই কাঁচাবাজারে পাইকারি মালামাল বিক্রি করা হয়। বাজারটিতে ৪০০টির অধিক দোকান ছিল। আগুনে মাত্র ১৪টি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই বাজারের ব্যবসায়ীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আড়তের ফলপট্টিতে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এর মধ্যেই আগুন আশপাশের বিভিন্ন আড়তে ছড়িয়ে পড়ে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo