• সমগ্র বাংলা

ফতুল্লায় কারখানায় আগুন ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সদর উপজেলার লালপুর এলাকায় আল মদিনা ট্রেডার্স নামে একটি পলিথিন তৈরির দানা, কাটুন ও সূতা তৈরীর ফ্যাক্টরিতে লাগা আগুন এক ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা।

ফ্যাক্টরি মালিক সুমন মিয়া জানান, ফ্যাক্টরি পাশে একটি চায়না প্রজেক্টের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হয়। এর কিছুক্ষন পর আগুনের স্ফুলিং পড়ে ফ্যাক্টরির এক পাশে আগুন লেগে যায়। ভেতরে পলিথিন তৈরির দানা, কাটুন ও সূতা থাকায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক  আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবরপেয়ে মন্ডলপাড়া, ফতুল্লা ও পাগলা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও মালিকপক্ষ জানায় ফ্যাক্টরির পাশে একটি প্রজেক্টের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হয়। সেটি থেকে ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত্র হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo