• সমগ্র বাংলা

রাজারহাটে টিসিবির পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে টিসিবির পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে রাজারহাট ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্য হিসেবে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করা হয়।

জানা গেছে, টিসিবির নিয়মিত পণ্য বিতরণের অংশ হিসেবে চারজন ডিলার সমন্বিতভাবে পণ্য বিতরণ শুরু করেন। রাজারহাট ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণের শুরু থেকে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করা হয়। একপর্যায়ে বিষয়টি ছড়িয়ে পড়লে ভিড় জমায় সুবিধাভোগী ও পথচারীরা। তারা নিম্নমানের চাল বিতরণের প্রতিবাদ জানাতে থাকেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

টিসিবির সুবিধাভোগী জাহাঙ্গীর আলম বলেন, এই চাল খাওয়ার অনুপযোগী। হাঁস মুরগিকে খাওয়ানো ছাড়া মানুষ খাওয়া যাবে না। সুবিধাভোগী রেজাউল ইসলাম বলেন, পচা দুর্গন্ধযুক্ত এবং পোকা ধরা খাওয়ার অনুপযোগী চাল বিতরণ করা হয়েছে। আমরা জড়িতদের বিচার চাই। ডিলার হরিশ্চন্দ্র বলেন, গুদাম থেকে যেভাবে পেয়েছি আমরা ওভাবে দিয়েছি।

ডিলার সেকেন্দার আলী বাবলু বলেন, ওসিএলএসডি এসেছিলেন। যে কয়েক বস্তা খারাপ চাল পাওয়া গেছে সেগুলো আলাদা করা হয়েছে। ট্যাগ অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে খারাপ চাল দেওয়া বন্ধ করেছি।

ওসি এলএসডি হুমায়ুন কবীর বলেন, পোকামাকড় তাড়ানোর জন্য যে স্প্রে করা হয় তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এ রকম হয়ে থাকতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, বিষয়টি তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo