ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ১৬ জেলায় ট্যাংক লড়ি শ্রমিকদের আহ্বান করা ধর্মঘটের প্রভাব পড়েছে ফরিদপুরে।
মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) ফিলিং স্টেশনের মালিক - শ্রমিকরা জানিয়েছেন, গত দুই দিনের রেজার্ভ তেল শেষ হয়ে গেছে অধিকাংশ পাম্পে। ফলে কার্যত সোমবার ( ২৭ জানুয়ারি) থেকে অধিকাংশ পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে।
ব্যাংক লরি মালিক সমিতির ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক মো সাইফুল ইসলাম জানান, ফরিদপুর জেলা চল্লিশটি পাম্পে তেল ধারণ ক্ষমতা ২০ লাখ লিটারের মতো। সাধারণত সব পাম্পে প্রতিদিন ৬ থেকে ৭ লাখ লিটার তেল থাকে। আর ফরিদপুরের দৈনন্দিন চাহিদা দুই থেকে তিন লিটারের মধ্যে থাকায় মজুদ তেল দুই থেকে তিন দিনের মধ্যেই শেষ হয়ে যায়।
তিনি আরো জানান, তেল আনার উদ্দেশ্যে লড়ি পাঠানো হলেও খুলনার ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। ফলে তেল আনতে না পারায় এরই মধ্যে ডিজেলের সরবরাহ প্রায় শেষ হয়ে গেছে। তিনি আরো জানান এ অবস্থা চলতে থাকলে দু-একদিনের মধ্যে চরম সংকট তৈরি হবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)