• রাজনীতি

স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়বে বিএনপিঃ শামা ওবায়েদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন,  আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে একটি স্বচ্ছ , দুর্নীতিমুক্ত  ও মানবিক বাংলাদেশ গঠন করবে।  তারেক রহমান দেশ বিনির্মাণে ৩১ দফা দিয়েছেন। ৩১ দফায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্যের কথা উল্লেখ রয়েছে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কথা উল্লেখ রয়েছে। এতে সত্যিকার জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত সংসদ হবে। কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না।  

আওয়ামী লীগের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, একটি পরিবার বিগত ১৭ বছর যে পরিমাণ দুর্নীতি করেছে, তাতে ৫টি পদ্মাসেতু তৈরি করা যেতো।

বিএনপির নেতা-কর্মীদের সতর্ক করে শামা ওবায়েদ  বলেন, যারা দিনে বিএনপি করে, রাতে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে, তাদের থেকে সাবধান থাকবেন। তাদেরকে পেছনে রাখবেন। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   

রবিবার ( ২৬ জানুয়ারি) বিকালে নগরকান্দার তালমা ইউনিয়নের দক্ষিণ শাকপালদিয়া গ্রামের মাঠে তালমা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাপ আলী মুন্সী। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান তালুকদার বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান প্রমুখ।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo