• সমগ্র বাংলা

দিনাজপুরে ক্লিন এনার্জি দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস। দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে আজ রবিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

চাই দুর্নীতিমুক্ত জ্বালানি খাত, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করি, জীবাশ্ম জালানিকে না বলি বিভিন শ্লােগান সামনে এই প্রথম বারের মত টিআইবি ঢাকাসহ সারাদেশে সনাকের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও নবায়নযােগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতি-স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্র নির্ধারণ ও বাস্তবায়নের সম্ভাবনা এবং নানাবিদ চ্যালঞ্জসহ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি রুপান্তর সম্পর্কে  জনসচেতনতা সৃষ্টিই ছিল কর্মসূচি পালনের মূল লক্ষ্য। 

ট্রান্সপারন্সি ইটারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘‘প্রামাটিং গুড গভর্ন্যান্স এন্ড ইটিগ্রিটি ইন দ্যা এনার্জি ইন বাংলাদেশ’’ প্রকল্পের আওতায় দিবসটি উদযাপনের মধ্যদিয়ে বাংলাদেশ দুর্নীতি, অদক্ষতা, এবং বৈষম্যমুক্ত ও সুশাসিত জ্বালানির ব্যবস্হা প্রতিষ্ঠার চাহিদা বেগবান করার লক্ষ্য মানববন্ধন, দাবি সম্বলিত প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন মােকাবিলায় এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ক্লিন এনার্জি (পরিচ্ছন্ন জ্বালানি) অপরিহার্য, সময়াপযােগী এবং নির্ভরযােগ্য জ্বালানি হিসেবে বিবেচিত। ক্লিন এনার্জি বলতে সেই উৎসগুলিক বােঝঝায় যা উৎপাদন বা ব্যবহারর সময় স্বল্প বা শূন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাধ্যম পরিবশ এবং মানব স্বাস্হ্যের উপর নূন্যতম প্রভাব ফেলে। ক্লিন এনার্জি হিসেবে নবায়নযােগ্য জ্বালানি আশার আলাে হিসেবে আবির্ভূত হয়েছে, যা টেকসই ভবিষ্যতের পথ উত্তরণ অন্যতম অনুঘটক।

কর্মসূচিতে বক্তব্য দেন সনাকের জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম, সাবেক সভাপতি প্রফেসর আব্দুল জলিল আহমেদ, নারী অধিকার কর্মী লায়লা চৌধুরী,অনুঘটকর নির্বাহী পরিচালক আনােয়ারুল হক বাবলু এবং শিক্ষার্থী মত্তিকা সেনসক অন্যান্যরা

 

দিবসটি উপলক্ষ্য মানববন্ধন কর্মসূচিতে ১২ ধরনের সুপারিশ তুলে ধরেছেন তারা।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo