• শিক্ষা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নতুন কমিটি

  • শিক্ষা

ফাইল ছবি

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৪-২৫ কার্যবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

গত ২২ জানুয়ারি সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুন্নবী সোহান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইদুর রহমান।

এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শাহেদ আহম্মেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাফরিন সুলতানা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে তাহাসিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ মুহসিন, অর্থ সম্পাদক হিসেবে নাজিম উদ্দীন দপ্তর সম্পাদক হিসেবে সফিকুল ইসলাম আকাশ, উপ-দপ্তর সম্পাদক গাজী সামিহা রহমান মাহী, প্রচার সম্পাদক হিসেবে সুমাইয়া আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানজিলা বেগম মীম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে আশরাফুজ্জামান রোমান কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সাব্বির আহমেদ ও আদৃতা ইশরাত আভা সম্পাদকীয় পর্ষদ সদস্য এবং হাফসা আলম ও আবু মোহাম্মদ রামিম রুহুল উল্লাহ কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

সংগঠনের সভাপতি নুরুন্নবী সোহান বলেন, তরুণ লেখকদের জন্য এই ফোরাম একটি উদ্দীপনামূলক প্ল্যাটফর্ম, যেখানে তারা মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবেন। নবগঠিত এই কমিটির মাধ্যমে আমাদের এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। এছাড়া আমাদের লেখকেরা সমাজের সমস্যা, ক্যাম্পাসের সমস্যাগুলো তুলে ধরছে, যেগুলো তুলে ধরার কারণে সম্ভাব্য সমাধানগুলো দ্রুততার সাথে হয়ে যাচ্ছে। 

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি জাতীয় সংগঠন, যা তরুণ লেখকদের দক্ষতা উন্নয়ন এবং লেখালেখির চর্চায় সহায়তা করার লক্ষ্য নিয়ে কাজ করে।

 

 

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo