• সমগ্র বাংলা

উলিপুরে ঘন কুয়াশায় ব্রহ্মপুত্রে আটকে ছিল ১১ যাত্রীসহ নৌকা, উদ্ধার করল পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ঘন কুয়াশায় পথ হারিয়ে ব্রহ্মপুত্র নদের চরে আটকে ছিল ১১ যাত্রীসহ একটি নৌকা। ৯৯৯ এ ফোন পেয়ে তাদের উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উলিপুর পল্লীবিদ্যুতের ৯ জন কর্মী ও নৌকার মাঝিসহ মোট ১১ জন স্টাফ নৌকাযোগে সাহেবের আলগা ইউনিয়নের খেয়ারচর ঘাট থেকে মেকুরের আলগা ঘাট যাওয়ার পথে ঘন কুয়াশায় পথ ভুলে মাদারের চরের কাছে অজানা একটি চরে আটকে পড়েন তারা। এসময় পল্লীবিদ্যুতের এক কর্মী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি অবগত করেন। পরে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। 

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আটকে পড়া নৌকাটিসহ ১১ জনকে উদ্ধার করা হয়। পরে পথ দেখিয়ে নিরাপদে তাদের পৌঁছে দেয়া হয়েছে।    

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo