• রাজনীতি

নগরকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।  

বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি)  বিকালে ফরিদপুরের নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা  আকরামুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, অনির্বাচিত সরকার ক্ষমতালোভী হয়ে দীর্ঘদিন দেশ শাষন করবে, সেটাও মেনে নেওয়া হবে না।  রোডম্যাপ অবিলম্বে  ঘোষণার দাবি জানিয়ে শামা ওবায়েদ জানান, গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই আমরা ১৭ বছর আন্দোলন করেছি। নির্বাচনের জন্য যেনো আবারো আমাদের রাজপথে নামতে না হয়।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের  সভাপতিত্বে   বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,  উপজেলা বিএনপির সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, যুবদল নেতা হেলালউদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ,রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা জামাল মাতুব্বর,  ওলামা দল নেতা মজিবর রহমান, মাওলানা সাইফুর রহমান,   ছাত্রদল নেতা  সাইফুল ইসলাম সুজন,মাহমুদুল হাসান বাবু,আলী আকবর শরীফ আরমান  প্রমুখ। 

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

 

 

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo