• সমগ্র বাংলা

কুড়িগ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের মাঠ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরীন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাস সুলতানা জানান, উন্নত কৃষি ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে গেলে কৃষির আধূনিকরণ যান্ত্রিক ব্যবস্থাকে আমাদের সম্প্রসারণ করতে হবে। ট্রান্সপ্লান্টার এমন একটি পদ্ধতি এতে কম শ্রমিকের মাধ্যমে অল্প সময়ে অধিক জমিতে একসাথে বীজ বপন, চারা উত্তোলন ও ধান কর্তন করা যাবে। এসব যন্ত্রাংস ব্যবহারে সরকার অর্ধেক মূল্যের ভর্তূকীর ব্যবস্থা করায় সমলয় পদ্ধতিতে একসাথে সবাই কৃষির কাজে উপকৃত হবেন। এতে কৃষিতে একটি ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে। যার সুফল পাবেন আমাদের কৃষকসহ সাধারণ জনগণ।

কৃষি বিভাগ জানান, প্রায় ৩৫ লক্ষ টাকা প্রণোদনার মাধ্যমে এই এলাকার ৬৪জন কৃষক ৫০শতক জমিতে ব্রিধান-৯১ রোপন করছেন। ট্রে পদ্ধতিতে তারা ২৫দিনের মধ্যে চারা উত্তোলন করে রোপন করতে সক্ষম হলেন। আগামি ৬০ দিনের মধ্যে তারা ফসল কর্তন করতে পারবেন বলে আমরা আশা করছি।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo