• লিড নিউজ
  • রাজনীতি

অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরে পা ফেলতে হবে: মির্জা ফখরুল

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অতিবিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এ মুহূর্তে সব পাল্টে দেবো, এ মুহূর্তে দখল করবো, এ মুহূর্তে সব অন্যায় দূর করবো, এটা হয় না। ধাপে ধাপে যেতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সরকার অনেকগুলো কমিশন করেছে, কিন্তু শিক্ষার সংস্কারে কোনো কমিশন হয়নি। এটা করা উচিত ছিল।

মির্জা ফখরুল বলেন, শিক্ষাব্যবস্থা ও শিক্ষা একদম শেষ হয়ে গেছে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় মান এত নিচে নেমে গেছে তা বলে বোঝানো যাবে না। অসংখ্য স্কুল ও কলেজ তৈরি হয়েছে যেখানে শিক্ষক নেই। শিক্ষা ঠিক না হলে সমাজের কোন পরিবর্তন হবে না।

ফখরুল বলেন, দেশে যে অস্থিরতা চলছে সেটি নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরে পা ফেলতে হবে এবং কোনো হঠকারিতা করা যাবে না। প্রয়োজনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা পাল্টায়।

তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশের অনেক সমস্যা। তবে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আমাদের লেখাপড়াটা শেষ হয়ে গেছে। শিক্ষাব্যবস্থা এবং শিক্ষা একেবারে শেষ হয়ে গেছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মান এত নিচে নেমে গেছে যে তা বলে বোঝানো যাবে না। বিভিন্ন এমপিওভুক্ত করে অসংখ্য স্কুল তৈরি হয়েছে এবং কলেজ তৈরি হয়েছে, যেখানে কোনো শিক্ষক নেই। তবুও অনার্স-মাস্টার্স খুলে বসে আছে।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo