ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি সোমবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনী অ্যান্ড অবস) ডা. সালমা আক্তার, ডা. মোহাম্মদ মোরশেদ আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে, ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। এবারের উদ্যোগে ৫ হাজার লিফলেট গ্রাম পর্যায়ে বিতরণ করা হবে, যা জনগণকে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, প্রতিরোধ এবং সময়মত চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতন করবে।
এ কর্মশালা ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলার মানুষের মধ্যে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

মন্তব্য (০)