• সমগ্র বাংলা

নবাবগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকার একটি ডোবা থেকে আনোয়ার হোসেন নামে ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবারদুপুরে  স্থানীয় বাসিন্দাদের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির বয়স(৬৫) বলে ধারনা করছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, দুপুরে দিঘীরপাড় কবরস্থানের পাশে লোকজন কাজ করতে যায়। এসময় পাশের ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল করে। পরে এলাকাবাসী এসে লাশটি সনাক্ত করে। নিহত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন। তার বাড়ি উপজেলার যন্ত্রাইলের হরিশকুল। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ আছে।

দিঘীাপাড় এলাকার বাসিন্দা আক্কাস আলী বলেন, সে মানসিক ভারসাম্যহীন ছিলো বলে শোনা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই সে ওইখানে ঘুরাফেরা করছিলো। দোহার সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, লাশের গায়ে কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া মৃত্যুর কারণ খতিয়ে দেখবে পুলিশ ।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo