• সমগ্র বাংলা

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার ( ১৮ জানুয়ারি)  বিকেলে ‌ ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক ‌ লিয়াকত হোসেন ‌মিলনায়াতনে ‌ফরিদপুর  মহানগর বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি ‌ এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বক্তব্য রাখেন ‌সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।  

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম  আহ্বায়ক  এম টি আক্তার টুটুল , মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক এডভোকেট আলমগীর ভুঁইয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আলোচনা সভায় ‌ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও ভূমিকার কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় বক্তারা জানান,  বিগত ফ্যাসিবাদী সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল  এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১৭ বছর নির্বাসিত করে রেখেছে।  

 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo