ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: ঢাকায় আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্ট ফর সভারেন্টির হামলার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ বিচারের দাবিতে আজ শনিবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশসহ মানববন্ধনের কর্মসূচি পালন করেছে স্হানীয় আদিবাসীরা। এর আগে শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা।
কর্মসূচিতে অংশ নেয় আদিবাসী জাতি সাওতাল উরাওসহ বিভিন্ন গ্রোত্রের নারী পুরুষসহ শিক্ষার্থীরা।
গত ১৫ জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য্য চত্তরে আদিবাসী ছাত্র জনতা সমাবেশসহ কর্মসূচিতে হামলা চালিয়েছিল স্টুডেন্ট ফর সভারেন্টির নামের একটি সংগঠন। ওই হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহন, হামলায় আহতদের সরকারি ভাবে চিকিৎসার ব্যবস্হা করা, পাঠ্য পুস্তক থেকে বাতিল করা জুলাই গণ অভ্যুথানের গাফিতি পুর্ন বহালসহ ৬ দফা দাবি জানিয়েছে তারা। পাশাপাশি দিনাজপুরে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোন্ঠীর সাংস্কৃতিক একাডেমি দ্রুত চালুর দাবি জানিয়েছে আন্দোলনকারিরা।
এসময় বক্তব্য দেন আদিবাসী নেতা লুকাশ সরেন, আলবিনুস টুডু, মানিক সরকার মুর্ম্মু এবং মধু মুর্ম্মুসহ অন্যান্যরা।
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

মন্তব্য (০)