ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের জন্য "রাইটিং এএফটি সাব-প্রজেক্ট প্রপোজাল" শীর্ষক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে ওই কর্মশালার উদ্বোধন অনু্ষ্ঠিত হয়।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর এটিএফ ম্যানেজমেন্টের উইং ম্যানেজার ও বাকৃবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোজাহার আলী।
এসময় অধ্যাপক ড. মো. মোজাহার আলী প্রকল্প প্রস্তাবনা লিখা এবং তথ্য উপস্থাপনার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'উপস্থিত শিক্ষকদের অধিক মনোযোগী হয়ে এই কর্মশালাটি সম্পন্ন করা উচিত। এতে করে ভবিষ্যতে বাকৃবির শিক্ষকবৃন্দ অধিক পরিমানে প্রজেক্ট নিয়ে আসতে পারবেন'।
উল্লেখ্য, ওই কর্মশালায় ২টি সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সর্বমোট ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...
নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...
নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

মন্তব্য (০)