ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জিন্নাত জাহান তুলি।
এ সময় উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন ভূঁইয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বলরাম চন্দ্র বণিক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় তিনজন উপকারভোগীকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা ঋণ প্রদান করা হয়।
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

মন্তব্য (০)