• সমগ্র বাংলা

পঞ্চগড়ে রেললাইন থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রেললাইন থেকে অজ্ঞাত এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের রেলঘন্টি নামক এলাকায় রেললাইনে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। এসময় আবার ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূলে একটি পতিত জমিতে রক্ত ও পায়জামাসহ একটি দেশীয় অস্ত্র (ছুড়ি) উদ্ধার করা হয়। পুলিশের ধারণা করছে ধর্ষণের পর পরিকল্পিত ভাবে হত্যা করে নাটক সাজাতে রেললাইনের উপর ফেলে দেয়া হয় মরদেহটি।
স্থানীয় সূত্রে জানা যায় , সকালে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ সহ আলামত উদ্ধারের চেষ্টা করে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রেললাইন থেকে তুলে পাশে রাখা হয়। একই সময় শরীরের বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে সোমবার রাতে ওই এলাকায় কিছু লোকজন এই নারীকে দেখতে পায়। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি।

পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, রেললাইনের মাঝখানের মরদেহটি পাওয়া যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে মরদেহটি লাইন থেকে পাশে নেয়া হয়। এদিকে প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে পতিত একটি জমিতে রক্ত ও পায়জামা সহ একটি দেশীয় অস্ত্র (ছুড়ি) পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর পরিকল্পিত ভাবে হত্যা করে রেললাইনের উপর ফেলে দেয়া হয় মরদেহটি। মরদেহের পরিচয় শনাক্ত সহ ঘটনার কারণ বের করতে কাজ চলছে বলেও জানান তিনি।

 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo