প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে উখিয়ার কুতুপালং ৩নং রোহিঙ্গা ক্যাম্পে তাদের উদ্ধার করা হয় । নিহতরা হলেন রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭৫ নং ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম(৫৫) ও মেয়ে সুবাইদা বেগম( ১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ধারণা পারিবারিক অশান্তির রেশ ধরে হয়তো এই নির্মম ঘটনা। তবে সত্যিকার অর্থে কী কারনে এই জোড়া মৃত্যু তা তদন্ত সাপেক্ষ বিষয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ৩ নং রোহিঙ্গা ক্যাম্প এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের পদক্ষেপ নিয়েছেন।
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

মন্তব্য (০)