• সমগ্র বাংলা

নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ  নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তামিম মোল্যা (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি জাফর আহমেদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তামিম মোল্যা উপজেলার তুলরামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের দাউদ মোল্যার ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তামিম মোল্যা নামে ওই যুবক ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতেন। শনিবার রাতে ঢাকায় নিজ কর্মস্থল থেকে তার গ্রামের বাড়ি নড়াইলের তুলরামপুর ইউনিয়নের চাচড়াতে মোটরসাইকেল যোগে ফিরছিলেন তিনি। প্রতিমধ্যে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিং এর সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo