• সমগ্র বাংলা

কালিয়াকৈরে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাস টার্মিনাল এলাকায় শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সকালে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।  

কালিয়াকৈর থানার বিট পুলিশিংয়ের উদ্যোগে আয়োজিত এ সচেতনতামূলক সভায় মাদক চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচার প্রতিরোধে জনগণের ভূমিকা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।  

সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ এবং সঞ্চালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর শ্রমিক পরিবহন সমিতির সাংগঠনিক সম্পাদক জসিম দেওয়ান এবং সাবেক কাউন্সিলর মাসুম হোসেন।  

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাই টিভির উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান আজিজ, দৈনিক কালবেলার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া শ্রমিক পরিবহনের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।  

বক্তারা সমাজ থেকে অপরাধ দমন ও প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে পুলিশি কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।  

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo