• সমগ্র বাংলা

নওগাঁয় বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)  এর কাঁটাতারের বেড়া। তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল আছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁর ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া

দিতে আসলে তাদের কাজ বন্ধ করে দেয় নওগাঁ ১৪ বিজিবি।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬'শ গজের মধ্যে দুই দেশের কোন বেড়া নেই। আজ সকালে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতিত স্থায়ী কোন স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙ্গে কাঁটাতারের বেড়া

দিতে আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যরা।

তিনি আরও জানান, এবিষয়ে দুই দেশের কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহবান করা হয়েছে। সেখানে ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে বিজিবি সবসময় সতর্ক আছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo