• সমগ্র বাংলা

গাজীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী ও অফিস সহকারী আসাদুজ্জামানের অপসারণ দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে স্থানীয়রা

বুধবার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় গোসিঙ্গা বাজারে বিদ্যালয়ের অভিভাবক  ও এলাকাবাসী সমন্বয়ে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন অভিযোগ করেন, আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে মোটা অংকের অর্থের বিনিময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী নিয়োগ লাভ করেছেন। পরে অফিস সহকারীর যোগসাজসে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্নসাত, এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অনিয়ম করে যাচ্ছেন।

উপজেলা বিএনপি নেতা আক্তার হোসেন বলেন, বিভিন্ন সময় প্রধান শিক্ষক তার মনগড়া পকেট কমিটি গঠন করে নানা অনিয়ম করছেন, এবারও পকেট কমিটি গঠনের প্রক্রিয়া চালাচ্ছেন। প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের কারণে শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার মান ফিরিয়ে আনতে বর্তমান প্রধান শিক্ষককে অপসারন করে যোগ্য কাউকে নিয়োগ দিতে প্রশাসনের কাছে আবেদন জানাই।

মানববন্ধন শেষে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেয়া হয়। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo