ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঘটে এ ঘটনা।
জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার ইয়াসবা আক্তার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ গামী ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পরপরই রেল ক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়। গতি কম থাকায় অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি।
তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নম্বর লাইনটি বন্ধ রয়েছে। তবে এক ও দুই নম্বর লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না।
লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)