• সমগ্র বাংলা

দিনাজপুরের খানসামায় গৃহবধূর লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুরে প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় শষ্য ক্ষেত থেকে একজন গৃহবধূ্র  লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। ঘটনার পর থেকে আত্বগোপনে থাকা স্বামীকেই হত্যাকারি হিসেবে সন্দেহ পুলিশসহ সংশ্লিষ্টদের। 

গৃহবধু আনিছা বেগম (১৮) খানসামার গোয়ালডিহি ইউনিয়নের ইলিয়াস হাজীপাড়ার বাসিন্দা মৃত আলমের মেয়ে।

তার স্বামী একই এলাকার দুবলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহফুজ ইসলাম।

খানসামা থানার ইনচার্জ নাজমুল কাদের হক জানান, প্রেমের সম্পর্কে প্রায় দেড় বছর আগে কোর্ট ম্যারিজে একই এলাকার দুবলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহফুজ ইসলামের সাথে ঘর বেধেছিল আনিছা বেগম। বিয়ে মেনে নেননি ছেলের পরিবার। একারনে ঘর জামাই হিসেবে সংসার জীবন শুরু করে দম্পতি। কিছু সময় ভাড়াটে বাড়ীতে বসবাস করেছিল তারা। জীবিকার তাগিদে সৈয়দপুরের ইপিজেট চাকুরি করতো তারা। কয়েকদিন আগে শ্বশুরালয়ে ফিরে জমানো ২০ হাজার টাকা নিয়ে লাপাত্তা ছিল মাহফুজ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্ত্রীকে নিতে একটি ইজিবাইকসহ শ্বশুরবাড়ীতে ফিরে আসে সে। স্ত্রীকে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয় তারা। তাদের অবস্হান জানতে রাত ১১ টার দিকে মাহফুজের মোবাইল নম্বরে কোল দেয় শ্বশুরবাড়ীর আত্বীয় স্বজন। রিসিভ করে সে জানিয়েছিল স্ত্রঁি আনিছাকে নিজের ঠিকানায় না দিয়ে ফেরত পাঠিয়েছে সে। রাত কেটে আজ সকালে বাড়ীর পাশে শষ্য ( ভূট্রা) ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে বিকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তে দিনাজপুরের মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছেন তারা।

সুরতহাল রিপোর্টে লাশ নাক গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। 

তার স্বামী মাহফুজের সাথে যোগাযোগের জন্য কোল দিয়ে মোবাইল ফোন বন্ধ পেয়েছেন তিনি। ধারনা করা হচ্ছে মোবাইল ফোন বন্ধ করে আত্বগোপন করেছে সে। স্বামীই তাকে হত্যা করেছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo