• খেলাধুলা

মিনেরাকে গোলবন্যায় ভাসাল রিয়াল মাদ্রিদ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ কোপা দেল রে’তে রিয়াল মাদ্রিদের ভাগ্য ভালো না বলে ধরা হয়। কিন্তু সেটিতেই এবার বাজিমাত করলো তারা। শুরুর একাদশে বেশ কয়েকজন অনিয়মিত ফুটবলার নিয়েও দেপোর্তিভা মিনেরাকে গোলবন্যায় ভাসিয়ে দিল তারা।  

গতকাল রাতে কোপা দেল রের শেষ ৩২ এর ম্যাচে দেপোর্তিভা মিনেরাকে ৫-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন আর্দা গুলের। একটি করে গোল পেয়েছেন ফেদে ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা ও লুকা মদ্রিচ।

খেলা শুরু হওয়ার খানিক সময়ের মধ্যেই এগিয়ে যায় রিয়াল। ব্রাহিম দিয়াসের ক্রস ডি বক্স থেকে জালে পাঠান ভালভার্দে। আক্রমণাত্মক ফুটবল খেলা ক্লাবটি ত্রয়োদশ মিনিটেই ব্যবধান করে দ্বিগুণ। কামাভিঙ্গার প্রথম শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও নিয়ন্ত্রণে নিতে পারেননি। পরে ফ্রান গার্সিয়ার ক্রস থেকে জাল খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার।

২৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান গুলের। ভালভার্দে থেকে পাওয়া বল টেনে নিয়ে জাল খুঁজে নেন তুরস্কের এই ফরেয়ার্ড। বিরতির পর একই ভাবে খেলতে থাকে তারা। ৫৫তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন লুকা মদ্রিচ।  

শেষদিকে আরও একটি গোল পান গুলের। ৮৮তম মিনিটে গার্সি থেকে পাওয়া থেকে ক্রস পায়ের টোকায় জালে পাঠান তুরস্কের এই তরুণ। এই গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।  

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo