• সমগ্র বাংলা

কিশোরগঞ্জে ওয়াজ মাহফিল চলাকালে দুষ্কৃতকারীর ইয়ার গানের গুলিতে দুইজন আহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে অজ্ঞাত দুষ্কৃতকারীর ইয়ার গানের গুলিতে ২জন আহত হয়েছেন।

রবিবার (০৫ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাহফিলের মঞ্চে উঠার সময় অজ্ঞাত দুষ্কৃতকারীর ইয়ার গানের গুলিতে মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত না হওয়ায় চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন। এ ঘটনার পর মাহফিলটি বাতিল হয়ে যায়।

 

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo