• সমগ্র বাংলা

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির আয়োজনে সোমবার সকালে শহরের জলেশ্বরীতলা সমিতির কার্যালয়ে সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমিতির কেন্দ্রীয় কার্যালয় এবং বিভিন্ন দানবীর সদস্যদের অনুদানের মাধ্যমে এই বছর ৬৮১ জনের হাতে শীতবস্ত্র হিসেবে ভাল মানের কম্বল তুলে দেওয়া হয়েছে। 

সমিতির বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সমিতির বিভিন্ন কল্যাণমূলক কাজের আলোচনা করে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নওয়াব আলী। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মো: সালামত উল্ল্যাহ, মো: আবিদুর রহমান, অধ্যাপক আহম্মদ আলী, অধ্যাপক ড. ফজলুল হক, এ,বি,এম আব্দুর রশিদ ও ছমির উদ্দিন। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানবতার সেবায় সকলকে সর্বদা নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সমাজের মানুষের একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মাঝেই প্রশান্তি। সরকারী কর্মচারীরা অবসরে যাওয়ার পর অনেকেই তাদের আর খোঁজ রাখেনা কিন্তু এক্ষেত্রে বগুড়াসহ দেশব্যাপী বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি সদস্যদের সারাবছর তাদের বিপদে আপদে সহযোগিতার প্রচেষ্টা করে। যার ধারাবাহিকতায় এইবছরও কেন্দ্রীয় সমিতি থেকে প্রাপ্ত ৩৭০টি ও সমিতির দানবীর সদস্যদের থেকে প্রাপ্ত ৩১১টি কম্বল বগুড়ায় সমিতির দরিদ্র ৬৮১ জনের মাঝে বিতরণ করা হচ্ছে। বক্তারা সরকারের পাশাপাশি সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তি বা সংগঠনকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্বার্ত আহ্বান জানান। 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo