• সমগ্র বাংলা

কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারে সমলয়ের বোরো ধানের চারা রোপণ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের উফশী জাতের (ব্রিধান-৯২) সমলয় চাষাবাদের (Synchronize Cultivation) ৫০ একর ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার (০৫ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের চুপাইর গ্রামে সমলয় চাষাবাদের ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপণ অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব তনিমা আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান। এতে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম। 

এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা জেলা প্রশাসক অভ্র জ্যোতি বড়াল, গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলম, কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, চুপাইর ব্লকের ২ শতাধিক কৃষক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo