• সমগ্র বাংলা

ফরিদপুরে পাঁচ দিন পর মাটিতে পোঁতা অবস্থায় মিলল গলাকাটা লাশ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ বাড়ির পাশে মাটিতে পোঁতা অবস্থায় মো. কামাল মৃধা (৪২) নামে এক অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ ডিসেম্বর থেকে তিনি নিখোজ ছিলেন। শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের একটি পেঁয়াজের জমিতে পুতে রাখা অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে।

সরেজমিনে গেলে নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে হয় কামাল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার। এরই মধ্যে শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি গ্রামীণ মেঠোপথে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোড়া দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই মাটি সরিয়ে মরদেহের একটি হাত দেখেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

 রবিবার (৫ জানুয়ারি) ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল জানান, ফসলি জমির মাটিতে পোঁতা অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলাকাটা ছিল। ধারণা করা হচ্ছে, গলাকেটে তাকে হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মশাল মিছিল, ...

১

জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...

image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

২

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

৪

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৫

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

  • company_logo