• সমগ্র বাংলা

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে চাটমোহরে র‍্যালী ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ "নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২ জানুয়ারি) পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে শুরুতে একটি র‍্যালী বের হয়ে উপজেলা চত্বর পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, বক্তব্য দেন পাবনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।

এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo