• রাজনীতি

কালীগঞ্জে ১৭ বছর পর বিএনপির কার্যালয় উদ্বোধন  

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১৭ বছর পর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে পৌর শহরের বালীগাঁও গ্রামে বিএনপি কার্যালয়ের উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

উপজেলা বিএনপি কার্যালয় উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টার। বিএনপি নেতা আলমগীর হোসেন স্বপনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা সোলায়মান আলম, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, খাইরুল হাসান মিন্টু, মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, ইব্রাহীম প্রধান, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে একেএম ফজলুল হক মিলন বলেন, ১৭ বছরের শাসনামলে কালীগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আমার বাড়ীর চার দেয়ালের ভেতর সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছি। আ’লীগ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে কালীগঞ্জে বিএনপির দলীয় কর্মকন্ড আরো বেশি বেগবান হবে বলে তিনি আশা করেন।

এ সময় যুবদল নেতা মাসুদ রানা, হাসানুর রহমান জুয়েল, তাঁতীদল নেতা হারুন-অর-রশিদসহ কালীগঞ্জ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদ জিয়া, অসুস্থ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য  বিশেষ দোয়া করে মোনাজাত পরিচালনা করেন কালীগঞ্জ থানা মসজিদের ইমাম ও খতিব মুফতি ইমদাদুল হক।

মন্তব্য (০)





image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

image

‎জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএ...

নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...

image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

  • company_logo