ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ বিজয় দিবসের সকালে জয় এনে দিয়েছে বাংলাদেশ পুরুষ জাতীয় দল। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও জয় পেয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ২৮ রানে হারিয়েছে যুবা টাইগ্রেসরা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ। ২৫ বলে ১ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৩১ রান করেন সাদিয়া আক্তার। এছাড়া আফিয়া আশিমা ২৫ ও সুমাইয়া আক্তারের ব্যাট থেকে আসে ২৪ রান। মালয়েশিয়ার হয়ে চারটি উইকেট নেন রাশমিকা সিয়ান্দি।
রান তাড়ায় নেমে শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলে ২ উইকেটে ৪৭ রান। কিন্তু শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৯৪ রানের বেশি যেতে পারেনি তারা। অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ১২ রানে ও নিশিতা আক্তার ১৬ রানে ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন নিশিতা।
এদিকে পরের ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে ছন্দহীন ফুটবলে দুই গোল হজম ...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে লিডসে সিরিজের দ্বিতীয় ওয়...
নিউজ ডেস্কঃ ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার...
স্পোর্টস ডেস্ক : ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্য...
স্পোর্টস ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়েছে ২০২৬ এশিয়ান...

মন্তব্য (০)