• লিড নিউজ
  • শিক্ষা

বাকৃবিতে 'নবারুণে নবান্ন ১৪৩১' পালিত

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবান্ন উৎসবকে ধারণ করে "নবারুণে নবান্ন ১৪৩১" পালন করেছে টিম উৎসব। সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের মরণ সাগর ও শহীদ মিনারের পাদদেশে ওই উৎসবটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাঙালির চিরায়ত নবান্ন উৎসবের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। 

বাকৃবির শিক্ষার্থীদের মাঝে নবান্নকে সবার মাঝে ফুটিয়ে তুলতে "ক্যামেরায় নবান্ন" ও "তুলিতে নবান্ন" আয়োজন করা হয়। ক্যামেরায় নবান্নতে চারজনকে পুরস্কৃত করা হয় এবং তুলিতে নবান্নে তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। ক্যামেরায় নবান্নতে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ ওয়াকিল, যৌথভাবে দ্বিতীয় স্থান  অর্জন করেছেন মো. ওবায়দুল্লাহ এবং নওশি নাওয়াল ঐশী, তৃতীয় স্থান অর্জন করেছেন শাদমান সামিন। তুলিতে নবান্নে প্রথম স্থান অর্জন করেছেন আজবাহ মারিয়াম, দ্বিতীয় স্থান অর্জন করেছেন অদিতি চৌধুরী, তৃতীয় স্থান অর্জন করেছেন সিফাত বিন আলম। পুরস্কারপ্রাপ্ত সকলেই বাকৃবির শিক্ষার্থী। কৃষকদের নিয়ে মোরগ লড়াই আয়োজন করে টিম উৎসব। এছাড়া গ্রামীণ কৃষাণীদের তৈরি কুটির শিল্পও স্থান পায় এই নবান্ন উৎসবে।  শিক্ষার্থীদের জন্য ক্ষুদে চালের ভাতের ও পিঠাপুলির আয়োজনও করা হয়।

'নবারুণে নবান্ন' উৎসবে শিক্ষার্থীদের মাতিয়ে রাখার জন্য সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করে টিম উৎসব। টিম উৎসবের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিকাল রেজিমেন্ট অংশগ্রহণ করে৷ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো "মেট্রোলাইফ"। 

টিম উৎসবের সাধারণ সম্পাদক নুবাহ নাশিতা ফারিহাত বলেন, টিম উৎসবের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আজকের আয়োজনটি এত সুন্দর হয়েছে। আমাদের ইচ্ছা ছিলো বাকৃবির সকল বর্ষের শিক্ষার্থী এই অনুষ্ঠানে উপভোগ করবে। এছাড়া তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়। পাশাপাশি জলছাপ ও কাঠের পুতুলও ছিলো এই আয়োজনে। আমার বিশ্বাস শিক্ষার্থীদের কিছুটা আনন্দঘন সময় আমরা উপহার দিতে পেরেছি। আমাদের অনুষ্ঠানের সফলতার জন্য স্পন্সর, শ্রদ্ধেয় শিক্ষক ও প্রাণপ্রিয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo