• খেলাধুলা

ভারতকে ১০ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ অ্যাডিলেইড টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে সিরিজে সমতা আনল অজিরা। এ পরাজয়ে শীর্ষস্থান থেকে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ভারত।

ভারতের দেওয়া মাত্র ১৯ রানের লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়ার ওপেনার নাখান ম্যাকসুইনি ও উসমান খাজা কোনো সমস্যাই অনুভব করেননি। ২০ বলেই জয় তুলে নেয় অসিরা। ভারতীয় ক্রিকেট ইতিহাসে টেস্টে এতো কম রান তাড়া করে কখনো জেতেনি কোনো দল।

এ জয়ে অস্ট্রেলিয়া তাদের পয়েন্ট দাঁড় করিয়েছে ১০২-এ, জয়ের হার ৬০.৭১ শতাংশ। অন্যদিকে, ভারতের জয়ের হার কমে দাঁড়িয়েছে ৫৭.২৯ শতাংশে, যা তাদের টেবিলের তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা ৫৯.২৬ শতাংশ জয়ের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষ তিন দলের পর শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে।

এ হারের ফলে ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো এখন কঠিন হয়ে পড়েছে। রোহিত শর্মার দলকে সিরিজে ৪-১ ব্যবধানে জিততেই হবে, নতুবা নির্ভর করতে হবে পরিসংখ্যান ও অন্য দলের পারফরম্যান্সের ওপর।

 

ডব্লিউটিসি ২০২৩-২৫ পয়েন্ট টেবিল:

অস্ট্রেলিয়া: ১০২ পয়েন্ট (৬০.৭১ শতাংশ) 

দক্ষিণ আফ্রিকা: (৫৯.২৬ শতাংশ) 

ভারত: (৫৭.২৯ শতাংশ) 

শ্রীলঙ্কা: (৫০ শতাংশ) 

ইংল্যান্ড: (৪৫.২৪ শতাংশ) 

নিউজিল্যান্ড: (৪৪.২৩ শতাংশ) 

পাকিস্তান: (৩৩.৩৩ শতাংশ) 

বাংলাদেশ: (৩২.২৫ শতাংশ) 

ওয়েস্ট ইন্ডিজ: (২৪.২৪ শতাংশ)

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo