• শিক্ষা

পবিপ্রবির সাথে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাথে সমঝোতা চুক্তি করেছে কলেজ অব প্লান্ট প্রটেকশন বা কৃষি বিশ্ববিদ্যালয় চায়না। মঙ্গলবার (৩ ডিসেম্বর)  সকাল ১০টায় কৃষি অনুষদের কনফারেন্স রুমে উক্ত সমঝোতা চুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

পবিপ্রবির রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য কলেজ অব প্লান্ট প্রটেকশন বা কৃষি বিশ্ববিদ্যালয় চায়নার চারজন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চায়নার কলেজ অব প্লান্ট প্রটেকশনের ডিন অধ্যাপক ড. জুন লিউ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, গত ২৫ বছর যাবৎ দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিথযশা শিক্ষক ও গবেষকবৃন্দ নিরলসভাবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করে চলেছেন। এরই ফলশ্রুতিতে দেশের কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে এ সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্র বিনিময় এবং কৃষি গবেষণা কার্যক্রমের দ্বার উন্মোচন করল। 

চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে আরও ছিলেন প্ল্যান্ট বায়োসিকিউরিটি বিভাগের অধ্যাপক জিহং লি, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ইয়ান লি।

উপস্থিত ছিলেন পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রুবেল মাহমুদ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. ইমাদুল হক প্রিন্স প্রমুখ।

 

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo