• শিক্ষা

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, বাকৃবিতে বিক্ষোভ মিছিল

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: ইসকন নিষিদ্ধ ও ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীদের ইসকন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীরা- 'ইসকন সব জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, 'ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, 'ভারতের আগ্রাসন মানি না, মানবো না', ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন'সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, "আমরা সন্ত্রাসী সংগঠন ইসকনের এমন কর্মকাণ্ড মেনে নেব না। আগরতলায় তারা যে বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে তা অত্যন্ত নিন্দনীয়। ভারতের দালাল ইসকনের সন্ত্রাসীদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।"

 

এছাড়া শিক্ষার্থীরা জানিয়েছেন, "হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তবে উগ্রবাদীরা যে ধর্মেরই হোক না কেন, তাদের ছাড় দেওয়া যাবে না।"

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo